শীতলক্ষা নদী থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

শীতলক্ষা নদী থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যু নারায়ণপুর বাজার সংলগ্ন শীতলক্ষা নদী থেকে ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম মিরাজ। সে মিলন ও মুক্তা দম্পতির সন্তান। মিরাজের মা মুক্তা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে শীতলক্ষা নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সহায়তায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির মরদেহ উদ্ধারের খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। এ সময় নিহত শিশুর পরিবার ও স্বজনদের মাঝে হৃদয়বিদারক আহাজারি দেখা যায়।
এ বিষয়ে কাপাসিয়া থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *