লাখাইয়ের ঐতিহ্যবাহী বুল্লাবাজারে যএ তএ ময়লা-আবর্জনার ভাগাড় ,দেখার যেন কেউ নেই
লাখাই প্রতিনিধিঃ
লাখাই উপজেলার প্রাণকেন্দ্র খ্যাত ক্রমবর্ধমান বুল্লাবাজারে প্রায় পাঁচ শতাধিক ছোটবড় ব্যবসা প্রতিষ্টান রয়েছে।
শাকসবজি, ফলের দোকান, মৎস্য বাজারের স্থানে নানা ধরনের আবর্জনা ফেলার জন্যে নেই কোন সুনির্দিষ্ঠ স্থান। তাই দোকানীরা যে যার মতো করে আবর্জনা, অব্যবহৃত দ্রব্যাদি যত্র তত্র ফেলে থাকে।
কেউবা বাজারের পাশদিয়ে বয়ে চলা সুুতাং নদীতে, কেউবা প্বার্শবর্তী খালে, বাজারের প্রবেশ পথের পাশেও আবর্জনা ফেলছে। দীর্ঘদিন যাবৎ বাজারের বিভিন্ন স্থান ময়লা আবর্জনা ফেলে স্তূপীকৃত করে রাখলেও তা অপসারনের কোন কার্যকরী উদ্যোগ লক্ষনীয় নয়।
এভাবে বছরের পর বছর ময়লা আবর্জনা জমতে জমতে এ স্থানগুলো যেন আবর্জনার ভাগাড়ে পরিনত হয়েছে। আর এসব আবর্জনার ভাগাড় থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। দূষিত হচ্ছে বাজারের পরিবেশও প্রতিবেশ বাজারের এমন বেহাল অবস্থায় ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি চরমে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যেন তা দেখার কেউ নেই।
সরেজমিন বুল্লাবজার পরিদর্শনে দেখা যায় মাছ বাজারের উত্তর পাশে এবং সড়কের আমিন মার্কেট সংলগ্ন পূর্বপাশে, সিংহগ্রাম সড়কের পশ্চিমাংশের খালে, ধানহাটের ঘাটলার সন্নিকটে, মাল্টি পারপাস সেডের সামনে, উইমেনস্ কর্নারের পাশে, গনশৌচাগারের সন্নিকটে ময়লা আবর্জনা স্তূপীকৃত রয়েছে। এতে তীব্র দূর্গন্ধরোগ জীবাণু ছড়াচ্ছে।এ অবস্থা চলতে থাকলে বুল্লা বাজারসহ এর আশপাশ ভবিষ্যতে পরিবেশ আরো হুমকির মুখে পড়বে।