শিবপুর মডেল থানায় পিকআপ গাড়ি উপহার দিলেন ওসমান ও লোকমান মৃধা
নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর মডেল থানার পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে একটি পিকআপ গাড়ি উপহার দিয়েছেন এডিবিএল ও আরডিবিএল-এর ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান মৃধা ও লোকমান মৃধা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়ার কাছে গাড়িটির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন মোমিন মৃধা। পরে আনুষ্ঠানিকভাবে গাড়িটি থানার ব্যবহারের জন্য বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাসিব নাজির, জয়নাল মেম্বার, শেখ ফরিদ নাজিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।