জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণের দোকানে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে স্বর্ণের দোকানে ডাকাতি মামলায় ২ জন গ্রেফতার

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। গত ৩ জানুয়ারি ভোরে পাঁচবিবি স্টেশন রোডে অবস্থিত মণ্ডল জুয়েলার্স নামের দোকানে এই ডাকাতি সংঘটিত হয়।
দোকানটির স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, ভোর আনুমানিক ৪টার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন ডাকাত দোকানের সামনে এসে পৌঁছায়। এ সময় তারা বাজারের নাইটগার্ডকে বেঁধে রেখে দোকানের শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানের সিন্ধুক ভেঙে ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
রনি প্রামানিক, পিতা: মৃত আব্দুর রাজ্জাক (ওরফে নামাজ আলী), গ্রাম: উত্তর আলাইপুর, থানা: নাটোর সদর, জেলা: নাটোর।
মো. সাহেদুর রহমান সুমন, পিতা: মৃত মনসুর আলী, গ্রাম: উত্তর বড় গাছা, থানা: নাটোর সদর, জেলা: নাটোর।
এ ছাড়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজন—
মো. ইউসুফ প্রামানিক, পিতা: মফিজ উদ্দিন প্রামানিক, গ্রাম: বিল দহর, থানা: সিংড়া, জেলা: নাটোর—কে শনাক্ত করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *