গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬৬ পিস ভারতীয় মদ উদ্ধার

গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪৬৬ পিস ভারতীয় মদ উদ্ধার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল পুলিশ ফাঁড়ির চার্জ ইনচার্জ এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে গোয়াইনঘাট থানাধীন সীমান্তবর্তী নলজুড়ি গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৬৬ (চারশত ছেষট্টি) পিস ভারতীয় মদ উদ্ধার করা হয়।
অভিযানে তামাবিল পুলিশ ফাঁড়ির সঙ্গীয় ফোর্সের কনস্টেবল বিশ্বদেব ও মোহাম্মদ হামিদ মিয়া সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান এবং থানা পুলিশের তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ কবীর হোসেন জানান, মাদক ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মদ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *