বাংলাদেশ সোসাইটির ২৫ অক্টোবর ২০২৬,রবিবার এর নির্বাচনে সতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দ এর ভোটারের কাছে আবেদন
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
বাংলাদেশ সোসাইটির ২৫ অক্টোবর ২০২৬,রবিবারের নির্বাচনে সতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দ সকল ভোটারের কাছে আবেদন করেছেন তা হুবহু তুলে ধরা হয়েছে।তিনি বলেছেন,প্রিয় বাংলাদেশ সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আমি রাব্বী সৈয়দ—বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬-এ সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী, ব্যালট নম্বর C4 আপনাদের মতামত, প্রত্যাশা ও কমিউনিটির বাস্তব প্রয়োজনের ভিত্তিতে আমার ১০ দফা নির্বাচনি ইশতেহার আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার অগ্রাধিকারের মধ্যে রয়েছে—সদস্য নিবন্ধন আধুনিকায়ন ও অনৈতিক ভোটার নিবন্ধন ব্যবস্থার বিলুপ্তিকরণ, স্বচ্ছ প্রশাসন ও আর্থিক জবাবদিহি, নিজস্ব কমিউনিটি সেন্টারের বাস্তবসম্মত রোডম্যাপ, সোসাইটি ভবনের ভায়োলেশন নিরসন, সমন্বিত সদস্যসেবা কেন্দ্র ও মোবাইল ক্লিনিক, এআই-সংযুক্ত ২৪ ঘণ্টার কাস্টমার কেয়ার, পাঁচ বরো থেকে মোট ১৫ জন শিক্ষার্থীকে মেধাভিত্তিক বৃত্তি, দাফন/সৎকার ও মরদেহ বাংলাদেশে পাঠাতে সহায়তা, নতুন প্রজন্মের অংশগ্রহণ, কর্মসংস্থান ও পেশাজীবী নেটওয়ার্ক এবং প্রশাসনিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি দেওয়া নয়—সবার কথা শোনা, স্বচ্ছতার সঙ্গে কাজ করা এবং বাস্তবসম্মত পরিকল্পনাকে ধাপে ধাপে কার্যকর করা। আঞ্চলিকতা, দলাদলি ও বিভাজনের ঊর্ধ্বে উঠে আমি সবার অংশগ্রহণে একটি আধুনিক, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ সোসাইটি গড়ে তুলতে চাই।আপনাদের মূল্যবান ভোট, সহযোগিতা ও দোয়া কামনা করছি। সাধারণ সম্পাদক পদে ভোট দিন, রাব্বী সৈয়দকে — ব্যালট C4, আপনার ভোট, সেবার অঙ্গীকার।