ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

Sep 22, 2026

ঠাকূরগাঁও প্রতিনিধিঃ

দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকূরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপূরে জেলা বিএনপির উদ্যোগে শহরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আবুনূর চৌধূরী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও যুগ্ম সাধারণ সম্পাদক কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা হবে বলে জানান, একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *