সাবেক ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

সাবেক ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

Sep 16, 2026

 

কক্সবাজার প্রতিনিধিঃ

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাবেক পুলিশ সুপার মো. আপেল মাহমুদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) বিধি অনুযায়ী মো. আপেল মাহমুদের বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া একই বিধিমালার ১২(১) বিধি অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। সাময়িক বরখাস্তকালীন সময়ে মো. আপেল মাহমুদ রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *