গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুলের নতুন ঠিকানা শুভ উদ্বোধন সম্পন্ন

গৌরীপুরে সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুলের নতুন ঠিকানা শুভ উদ্বোধন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভালুকা চৌরাস্তা মোড়ে অবস্থিত সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল–এর নতুন ঠিকানার শুভ উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয়ের নতুন ঠিকানা নুরুল আমিন খান সড়ক, ভালুকা চৌরাস্তা মোড়, গৌরীপুর, ময়মনসিংহ এলাকায় এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের পরিচালক জনাব আব্দুল কাদির জানান, নতুন ঠিকানায় আধুনিক ও সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিশুদের নৈতিকতা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেন এন্ড স্কুল দীর্ঘদিন ধরে গৌরীপুর এলাকায় শিশু শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *