গাজীপুরে ছাত্রদল নেতা তুষারের হুঁশিয়ারি: রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে

গাজীপুরে ছাত্রদল নেতা তুষারের হুঁশিয়ারি: রাজপথে আওয়ামী লীগকে প্রতিহত করা হবে

Oct 14, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষার বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা বিভিন্ন সময়ে নির্জন ও জনশূন্য এলাকায় মিছিল করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, গাজীপুর সদর উপজেলা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ছাত্রদলের কোনো নেতাকর্মীর ওপর কেউ আক্রমণাত্মক আচরণ করলে তাঁরা তা প্রতিহত করবেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের রাজপথেই মোকাবিলা করা হবে বলেও জানান তিনি। এ সময় গাজীপুর সদর উপজেলা ছাত্রদল এবং মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়ীয়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *