গাজীপুরে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা এবং তা সমাধানের উপায়’ শীর্ষক জনসমাবেশ

গাজীপুরে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা এবং তা সমাধানের উপায়’ শীর্ষক জনসমাবেশ

Sep 6, 2026

 

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যা এবং তা সমাধানের উপায়’ শীর্ষক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টায় ‘ইসলামী সমাজ’ গাজীপুর মহানগরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ‘ইসলামী সমাজ’-এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেন, মানবসৃষ্ট ব্যবস্থা এবং আলকুরআনবিরোধী সংবিধানই মানবজীবন তথা সমাজ ও রাষ্ট্রের অন্যতম প্রধান সমস্যা। এসব সমস্যার সমাধান না হলে অন্যান্য সমস্যারও প্রকৃত সমাধান সম্ভব নয় বলে তিনি দাবি করেন। তিনি বলেন, বাংলাদেশের মূল সমস্যা গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রব্যবস্থার মৌলিক কাঠামোয় পরিবর্তন আসেনি বলে তিনি মন্তব্য করেন।।সৈয়দ হুমায়ূন কবীর আরও বলেন, আল্লাহ প্রদত্ত ইসলামি ব্যবস্থার ভিত্তিতে মানুষের জীবন, সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করা প্রয়োজন। তাঁর মতে, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আইন-বিধান প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, বৈষম্য ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করে শান্তিপূর্ণভাবে সমাজ ও রাষ্ট্রে আলকুরআনের বিধান প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে ‘ইসলামী সমাজ’। এ সময় তিনি দলমত নির্বিশেষে সবাইকে তাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। ‘ইসলামী সমাজ’ গাজীপুর মহানগরের দায়িত্বশীল হাসিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন ডা. সোলায়মান কবীর, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, মো. আজমুল হক, গুলজার আহম্মদ, মিনহাজ উদ্দীন, মোস্তফা জামিল, মিজানুর রহমান, আনসার আলী, আব্দুর রশিদ, আলী আজম আরজু, বদিউজ্জামান খান জুয়েল, ফয়সাল আহমেদ, মাওলানা নজরুল ইসলাম, মো. ইউসুফ আলী, মো. বায়দুল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *