আসন্ন ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মোঃ দুলাল সরকার সকলের দোয়া ও সমর্থন চায়

আসন্ন ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে মোঃ দুলাল সরকার সকলের দোয়া ও সমর্থন চায়

Aug 2, 2026

 

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আসন্ন ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন পোরশা উপজেলার ০৪ নং গাংগুরিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ দুলাল সরকার। তিনি বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি আধুনিক, উন্নত, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা এবং সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, গাংগুরিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে উন্নয়নের ধারাকে আরও গতিশীল করাই তাঁর লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ সময় তিনি গাংগুরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, আন্তরিক সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেন। মোঃ দুলাল সরকার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ০৪ নং গাংগুরিয়া ইউনিয়ন পরিষদ, পোরশা, নওগাঁ স্লোগান: “উন্নয়ন হোক সবার, গাংগুরিয়া হোক সেরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *