নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ

Oct 24, 2026

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর ১নং ওয়ার্ড এর বাসিন্দা ঝিনুক মিয়ার সন্তান সিফাত (১২)গত ২৭ইং সেপ্টেম্বর ২০২৬ইং বাসায় ঝগড়া করে রাত আনুমানিক ২টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এব্যাপারে নিখোঁজ সিফাতের মা রোজিনা আক্তার গত ৩০ইং সেপ্টেম্বর থানায় একটি জিডি করেন। যার ট্রাকিং নং 50YIC4,জিডি নং ১৫৯০, তাং ৩০/৯/২৬ইং পলাশ থানার তদন্তকারী এস,আই, শরীফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, বাড়িতে সৎ মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়।তার সাথে মোবাইল না থাকায় ট্র্যাকিং করা সমস্যা হচ্ছে না। তারপর ও চেস্টা করছি। ছেলের মা রোজিনা আক্তার জানান, কিছুদিন আগে চট্রগ্ৰাম থেকে সিফাত ফোন দিয়েছিল, এবং কিছু টাকা পাঠানোর জন্য বলে, সিফাত এর মা কিছু টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকে তার আর কোন খোজ নেই। থানার জিডি করার পর বেশকিছু দিন যাবৎ সিফাতের কোন খোঁজ না পাওয়াতে তার মা রোজিনা আক্তার দিশেহারা হয়ে পড়েছে। কোন সহ্নদয়বান ব্যাক্তি সিফাতের খোজ পেলে রোজিনা আক্তার মোবাইল নং 01319856835 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *