ছোটবেলার প্রেম-প্রীতির চিঠি—আজও মনে পড়ে
প্রিয় বান্ধবী লীলা,
আশা করি তুমি ভালো আছো। অনেক দিন তোমার সঙ্গে দেখা নেই, কথাও হয় না তেমন। তাই আজ হঠাৎ করেই তোমাকে লিখতে ইচ্ছে হলো। মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো? চিঠির পাতায় লুকিয়ে রাখা মনের কথা, বেনামি চিঠির অজানা অনুভূতি আর না বলা ভালোবাসা! সময় বদলেছে, দিন কেটেছে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনের গভীরে রয়ে গেছে। কিছু অনুভূতি আড়ালে থাকলেই সুন্দর, আর কিছু কথা থেকে যায় সারাজীবন মনের পাতায়। কাগজ-কালির সেই মধুর বন্ধন আজও যেন আমাদের অতীতের দরজায় কড়া নাড়ে। একসঙ্গে আড্ডা, ছোটখাটো বিষয়ে হাসাহাসি আর সুখে-দুঃখে পাশে থাকার দিনগুলো খুব মনে পড়ে। জানবে, জীবনের যেকোনো পরিস্থিতিতে বন্ধুত্বের এই স্মৃতিগুলো আমার কাছে অমূল্য। আশা করি, আবার কোনো একদিন সামনাসামনি দেখা হবে। নিজের যত্ন নিয়ো, বাড়ির সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিও। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম।
ইতি,
দয়ার সাগর, কাতার হতে
এম এ রউফ