জাতিসংঘ প্রধানমন্ত্রীর তারেক রহমানের ব‍্যাবসায়ী সফরসঙ্গী মুসফিকুর রহমান চৌধুরী মামুনের সম্মানে চাটখিলবাসীর নৈশভোজ

জাতিসংঘ প্রধানমন্ত্রীর তারেক রহমানের ব‍্যাবসায়ী সফরসঙ্গী মুসফিকুর রহমান চৌধুরী মামুনের সম্মানে চাটখিলবাসীর নৈশভোজ

Oct 19, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব‍্যাবসায়ী সফর সঈী বৃহত্তর নোয়াখালীর চাটখিলের বিশিষ্ট ব্যবসায়ী মুসফিকুর রহমান চৌধুরী মামুনের সম্মানে গত রবিবার,১১ অক্টোবর ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্টে নিউইয়র্ক প্রবাসী বৃহত্তর নোয়াখালীর চাটখিলবাসীর উদ্যোগে এক নৈশভোজ এর আয়োজন করেন ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ ।বাংলাদেশ সোসাইটির নির্বাচনে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন নটুসহ অন‍্যান চাটখিলবাসীদের আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি শাহ আলম,সংবাদ সংস্থার অগ্রদূত বাপসনিউজ এডিটর ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কম প্রধান সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন,জেএসএফ-বাংলাদেশ সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটনসহ আরোও অনেক প্রবাসী নেতৃবৃন্দ ।শৈশভোজে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন মামুন,সালেহ আহমেদ রুবেল,নূর আলম সেলিম,শফিকুল ইসলাম,শরিফ হোসেন নিরব,রিয়াজ চৌধুরী,মামুনুর রশদ বাবু ও বাংলাদেশ সোসাইটির নির্বাচনে জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রার্থী সৈয়দ গৌছুল হোসেন প্রমুখ সহ অর্ধ শতাধিক প্রবাসী ।নৈশভোজে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মুসফিকুর রহমান চৌধুরী মামুন বলেন,নিউইয়র্কের চাটখিলবাসীদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হয়েছেন ।নিউইয়র্কে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার জন্যও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *