জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কার্যালয়ে দুই লাখ ফলোয়ার অর্জনে আনন্দ উৎসব ও কেক কাটা
টঙ্গী প্রতিনিধিঃ
জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় প্রধান কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে গাজীপুর নিউজ ২৪ ফেসবুক পেজের দুই লাখ (২০০কে) ফলোয়ার পূর্ণ হওয়ার মাইলফলক উদযাপন করা হয়েছে। সংগঠনের চলমান গুরুত্বপূর্ণ সভার ফাঁকে নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে এ অর্জন উদযাপন করা হয়। গাজীপুর নিউজ ২৪-এর প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির সহ-প্রচার সম্পাদক হাসনাত উল্লাহ সজীবের এই সাফল্যে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও তাৎক্ষণিক সঠিক সংবাদ পরিবেশনের কারণেই পেজটি খুব দ্রুত পাঠক ও দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে উদযাপনে অংশ নেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান জনাব সুমন চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর মোঃ আবদুল হালিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাকিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মুনির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহাদ ইসলাম পলক, নির্বাহী সদস্য রেজাউল কবীর রাজিব এবং সদস্য আব্দুল কাদির। এছাড়া মোঃ জাহিদ আহসান রাসেল সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে মিষ্টিমুখ ও পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দ উৎসবটি সমাপ্ত হয়।