সুনামগঞ্জের রক্তদানকারী উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মৌলভীবাজার যাওয়ার পথে সুনামগঞ্জের ডাবর পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের সন্তান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।