জুলাইয়ের চেতনা পুনর্জাগরণের আহ্বান মঞ্চে মোহাম্মদ সেলিম উদ্দিন ও এমপি রোকেয়া বেগম”
উত্তরা প্রতিনিধিঃ
রাজধানীর উত্তরায় জুলাই স্মরণে আয়োজিত এক রাজনৈতিক কর্মসূচিতে চিত্রাঙ্কন ও গ্রাফিতি কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের ঘটনাবলি স্মরণ, নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুলাইয়ের আত্মত্যাগ, গণ-আকাঙ্ক্ষা ও নতুন বাংলাদেশ গঠনের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।আরো বলেন যে জীবন দেব, কিন্তু জুলাই দেব না”— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “জীবন দেব, কিন্তু জুলাই দেব না।” শনিবার সকালে রাজধানীর উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই মুছে ফেলা যাবে না। তিনি বলেন, সে চেতনাকে সমুন্নত রাখতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। শহীদদের আত্মত্যাগের মাধ্যমে মানুষ ন্যায় ও মর্যাদার প্রত্যাশা ব্যক্ত করেছে; সেই আদর্শ বাস্তবায়নে ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দেওয়া সময়ের দাবি। শহীদদের স্মৃতি শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করতে হবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য, শহীদ জাবের ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এমপি। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উপস্থিত নেতাকর্মীরা হলেন সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ আশরাফুল হক, বিশিষ্ট রাজনৈতিক জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড.মোস্তফা ফয়সাল পারভেজ,ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন প্রমূখ। শেষে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অতিথিদের উপস্থিতিতে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।