গাজীপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম ফারুক,  সাধারণ সম্পাদক জসিম উদ্দিন

গাজীপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি এম এম ফারুক,  সাধারণ সম্পাদক জসিম উদ্দিন

Jun 28, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশের প্রত্যয় নিয়ে গাজীপুর রিপোর্টার্স ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছর মেয়াদি (২০২৬-২০২৮) এ কমিটি শনিবার বিকেলে গাজীপুর মহানগরীর হাবিবুল্লাহ সরণিতে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নতুন কমিটিতে গাজীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের অভিজ্ঞ, দক্ষ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গাজীপুর রিপোর্টার্স ফোরামের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এম এম ফারুক সাধারণ সম্পাদক আনন্দ টিভি ও দৈনিক জনতা এর গাজীপুর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, এছাড়াও ১১ সদস্য বিশিষ্ঠ কমিটিতে রয়েছেন, সিনিয়র সহ- সভাপতি তানভীর আহম্মেদ, (আনন্দ টিভি) সহ-সভাপতি তরিকুল ইসলাম (মোহনা টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিদুল আলম চঞ্চল, (মাই টিভি) সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার (প্রাইম টিভি / দৈনিক যুগান্তর) কোষাধ্যক্ষ জাহিদ হাসান ভূঁইয়া,  (দৈনিক বাংলাদেশ কণ্ঠ) দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ ভান্ডারী, (দৈনিক ঐশী বাংলা) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল আজিজ (দৈনিক ভোরের আলো) কার্যনির্বাহী সদস্য: ১। মো. বোরহান উদ্দিন (দৈনিক স্বাধীন সংবাদ) ২। কাজী মো. শাকিল (এশিয়ান টিভি) নবনির্বাচিত সভাপতি এম এম ফারুক বলেন, গাজীপুর রিপোর্টার্স ফোরাম শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তারা বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সমস্যাগুলো সমাধানে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের সম্মান রক্ষায় গাজীপুর রিপোর্টার্স ফোরাম সবসময় দায়িত্বশীল অবস্থানে থাকবে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন,   বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। গাজীপুরের সাংবাদিক সমাজের কল্যাণে সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে। এদিকে গাজীপুর রিপোর্টার্স ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা হওয়ায় সংগঠনের সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক মহল নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গাজীপুর রিপোর্টার্স ফোরাম সাংবাদিকদের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *