ময়মনসিংহে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ বছরের কিশোরী উদ্ধার, ডিবি পুলিশের অভিযান । 

ময়মনসিংহে তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৪ বছরের কিশোরী উদ্ধার, ডিবি পুলিশের অভিযান । 

শামীম খান |স্টাফ রিপোর্টার

ময়মনসিংহে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ হওয়া ১৪ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।

 

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে ওসি ডিবি দক্ষিণ মোঃ মাহবুবুল হক ওসি ডিবি উত্তর মোঃ সাজ্জাদ রোমনের নেতৃত্বে শনিবার কোতোয়ালি থানাধীন কাচির ঝুলি এলাকায় অভিযান চালানো হয়।

 

গফরগাঁও থানার মামলা নং- ০৮, তারিখ ২৩/০২/২০২৬, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ (সংশোধন ২০২৫) এর মামলার ভিকটিম মোসাঃ অজিহা ঝিমলি, ১৪, কে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভিকটিমের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়। উদ্ধারের পর ভিকটিমকে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *