পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক শব্দ দেশের সম্পাদক মো. আব্দুল ওয়াহাব রিংকো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক শব্দ দেশের সম্পাদক মো. আব্দুল ওয়াহাব রিংকো

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক শব্দ দেশ পরিবার।

এক শুভেচ্ছা বার্তায় দৈনিক শব্দ দেশের সম্পাদক ও প্রকাশক মো. আব্দুল ওয়াহাব রিংকো বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি এবং মহান আল্লাহর প্রতি নিঃস্বার্থ আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান কোরবানির আদর্শ মানবজাতিকে আত্মত্যাগ, ধৈর্য ও মানবকল্যাণের চিরন্তন বার্তা দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই পবিত্র উৎসব সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক। সকল হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতা দূর হয়ে প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ।

শুভেচ্ছা বার্তায় মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে দেশ ও জাতির সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।

পরিশেষে দৈনিক শব্দ দেশ পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *