গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
অফিস ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিলের। ৭ মার্চ (রবিবার) গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে উক্ত দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শব্দদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল ওয়াহাব রিংকো এবং সঞ্চালনায় ছিলেন, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম আজহার এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ভাওয়াল পত্রিকার সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খান, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোছলেহ উদ্দিন বাচ্চু। এছাড়াও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি মো. রেজা চৌধুরী, জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি গাজী মামুন, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর ইসলাম আরিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী কন্ট্রোলার আব্দুল মতিন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহিদ, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলার সভাপতি মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের ঢাকা বিভাগের সহ-সভাপতি ও বিশিষ্ট হোমিও চিকিৎসক এফ রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের গাজীপুর মহানগরের সভাপতি হাজ্বী কামাল হোসেন, গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েল, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স গাজীপুরের জোনাল ইনচার্জ সাইফুল ইসলাম এবং গাজীপুর মিডিয়া ক্লাবের পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. লিয়াকত হোসেন হৃদয়, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. মুন্নী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া নির্বাহী সদস্য তানজিলা আক্তার, নির্বাহী সদস্য মোছা. নাসিমা আক্তার তমা ও সদস্য মো. সাইফুল আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুরের বিভিন্ন প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গাজীপুরের সুশীল সমাজের লোকজন ও এলাকার গন্যমান্য লোকজন।
বক্তাগণ, সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধান বিষয়ে আলোচনা, সাংবাদিকদের উন্নয়ন ও শিক্ষামূলক কর্মকান্ডের উপর আলোচনা, তথ্য ভিত্তিক সংবাদ সংগ্রহ করে তাহা প্রকাশ করা নিয়ে আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল মদিনা আইডিয়াল মাদ্রাসার পরিচালক মো. আকবর আলী। মোনাজাতে মৃত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির জন্য কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।