প্রয়াত মৃদুল কান্তি দে’র স্মরণ সভা ও শ্রীকৃষ্ণের দোলযাত্রা–হোলি উৎসব উদযাপন
অফিস ডেস্ক :
চট্টগ্রামের দক্ষিণ রাউজানে প্রয়াত মৃদুল কান্তি দে’র স্মরণে স্মরণ সভা এবং ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল শ্রীকৃষ্ণের দোলযাত্রা, দোল পূজা, হলি উৎসব, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, প্রয়াত মৃদুল কান্তি দে’র প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও স্মরণ সভা। এছাড়াও বিভিন্ন পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত ও তাঁর দল।
পরে ভগবানের রাজভোগ নিবেদন, ভোগ আরতি কীর্তন এবং উপস্থিত ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
মহতী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রা রানী দে। এছাড়াও উপস্থিত ছিলেন আশালতা কলেজের প্রাক্তন সভাপতি প্রবাল কৃষ্ণ দে, আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন বনিক, বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দেব, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির পাঠাগারের পরিচালক সিদুল ধর, স্মরণ মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস, আশালতা সংঘের সভাপতি নেপাল কর, বিশিষ্ট সমাজসেবক রতন আচার্য, আশালতা সংঘের সহ-সভাপতি শিবু বিশ্বাস, সমাজসেবক অঞ্জন ঘোষ, জগন্নাথ বিশ্বাসসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তের সমাগমে পুরো এলাকা এক ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।