বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতির অভিনন্দন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতির অভিনন্দন

Sep 6, 2026

 

জাতীয় সংবাদঃ

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন ও একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।খবর আইবিএননিউজ । তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশের গণতন্ত্র, জনগণের মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে আরও বেগবান করবে। বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এম এ আলীম সরকার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *