ধুনট পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন

ধুনট পৌরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ

 

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ধুনট পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ধুনট পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।”

তিনি আরও বলেন, “ধুনট পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার প্রত্যাশা। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই একে অপরের পাশে দাঁড়াই এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসি।”

মেয়র পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম খোকন ধুনট পৌরবাসীকে নিরাপদ ও আনন্দময়ভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।

পরিশেষে তিনি আবারও ধুনট পৌরবাসীসহ দেশ-বিদেশের মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *