হাকিমপুরে স্থানীয় জনসাধারনের সঙ্গে মতবিনিময় করেন মাননীয মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
মাহবুব হোসেন মেজর| দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষষক মস্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদের হল রুমে স্হানীয জনসাধারনের মাঝে মত বিনিময় করেন।
মত বিনিময় কালে তিনি বলেন, সরকার সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করছে। দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হচ্ছে। কোনো মানুষ যেন অভুক্ত না থাকেস্া, চিকিৎসা ও মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
তিনি আর ও বলেন সমাজের মরণব্যাধি শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। শিশু নির্যাতন বা ধর্ষনকারীদের বিরুদ্ধে দেশের আইনে সর্বচ্চ মৃত্যু দন্ডের বিধান রয়েছে।
মতবিনিময় কালে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মন্দির গির্জায় মোট ১৭ লাখ টাকা বিতরন করেন।
এ সময়ে হাকিমপুর উপজেলা বি এন পির সভাপতি মোঃ ফেরদৌস রহমানের সভাপতিত্বে স্হানীয় জনসাধারনদের নিয়ে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের সংগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা বি এন পির বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, সাবেক সহসভাপতি মোছাঃ পারুল নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদখাঁন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,সহ বি এন পির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মি বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।