তানোর পৌরসভা কর্তৃক গরীব অসহায়দের মাঝে চাল বিতরণ

তানোর পৌরসভা কর্তৃক গরীব অসহায়দের মাঝে চাল বিতরণ

May 21, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভা কর্তৃক আজ ঈদুল  আযহা উপলক্ষে তানোর পৌরসভার সকল ওয়ার্ডের  নির্দিষ্ট যাচাইকৃত গরীব ও অসহায়দের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়।
আজ সকালে তানোর পৌরসভা চত্বরে এ চাল বিতরণ শুরু হয়। এই সময়ে তানোর পৌরসভার সকল ওয়ার্ড থেকে আসা দুস্থ গরিব নারী ও পুরুষদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তানোর উপজেলা নির্বাহী অফিসার নাইমা খানের তত্ত্বাবধানে ও তানোর পৌরসভার দায়িত্বরত কর্মকর্তারাদের উপস্থিতিতে অসহায় গরিবদের হাতে চাল তুলে দেন। অসহায়, দুস্থ ও হত-দরিদ্র জনগণ উক্ত চাল পেয়ে খুবই আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *