কালিয়াকৈরে মানবকল্যাণ ব্লাড ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কালিয়াকৈরে মানবকল্যাণ ব্লাড ব্যাংকের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অফিস ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবকল্যাণ ব্লাড ব্যাংক’। এই উপলক্ষ্যে আজ শুক্রবার জুম্মা নামাজের পর রাঙ্গামাটি বাগাম্বর নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ ও রেহাল তুলে দেওয়া হয়।

 

এ সময় সংগঠনটির সভাপতি মো: মাইনুল খান বলেন, আর্তমানবতার সেবার লক্ষ্য নিয়ে গত ছয় বছর ধরে তারা রক্তদান, ত্রাণ সহায়তা ও শীতবস্ত্র বিতরণের মতো মানবিক কাজ করে আসছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আনন্দ কুরআনের পাখিদের সাথে ভাগ করে নিতেই আজকের এই উদ্যোগ।

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *