টঙ্গীতে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে নাজমুল হোসেন মন্ডলের শুভেচ্ছা বিনিময়
কাজী কেয়া |গাজীপুর
৫ এপ্রিল, ২০২৬ পবিত্র ইস্টার সানডে উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তরুণ সমাজসেবক এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।
আজ রোববার (৫ এপ্রিল) সকালে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বসবাসরত খ্রিস্টান পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাঁদের হাতে শুভেচ্ছা দেন। এসময় তিনি যিশু খ্রিস্টের পুনরুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নাজমুল হোসেন মন্ডল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি উৎসব আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। ইস্টার সানডের এই আনন্দের দিনে আমি ৪৩ নং ওয়ার্ডসহ দেশের সকল খ্রিস্টান ভাই-বোনদের জানাই আন্তরিক অভিনন্দন। আমরা চাই এমন এক সমাজ যেখানে প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করবে।”
এসময় তিনি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার মুরুব্বি ও সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা এবং সমর্থন প্রত্যাশা করেন। তিনি বলেন, “আপনাদের মূল্যবান সমর্থন পেলে এই ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাবো।”
শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা-কর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন