ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন চট্টগ্রাম মডেল স্কুলে

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন চট্টগ্রাম মডেল স্কুলে

Oct 29, 2026

বিশেষ প্রতিনিধি:

বেকারত্ব হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন চট্টগ্রাম মডেল স্কুলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫০ জন শিক্ষার্থী ও অভিভাবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের মহাসচিব ও চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। কর্মসূচির লক্ষ্য, কার্যক্রম ও প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন জোনাল ম্যানেজার নিতিশ কুমার। এ সময় বক্তব্য দেন প্রোগ্রাম অর্গানাইজার মোহাম্মদ রায়হান,প্রোগ্রাম অর্গানাইজার ওয়াখিং মারমা এবং নূরে জান্নাত রেখা। ব্র্যাকের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রশিক্ষণ, কর্মজীবনের প্রস্তুতি এবং উপার্জনমুখী কাজে যুক্ত হওয়ার সুযোগ সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। এ ধরনের কর্মসূচি তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশিক্ষণের গুরুত্ব, দক্ষতা অর্জনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়। বক্তারা এ ধরনের উদ্যোগের সফল বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *