ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি:
“ক্রীড়া শক্তি, সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সদস্য শহীদুল্লাহ কাজী ও মিজানুর রহমান খোকন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান হারুন, উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ভাওয়াল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হক মুকুল,ভাওয়ালগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিফ সরকার,বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম প্রধান,ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল হোসেন ফকির,ভাওয়ালগড় ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি ফারুক আকন্দসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক এবং শারমিন আক্তার রিম্পা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বারোপ করেন।
এই দিন বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা গাজীপুর -৩ আসনের সাংসদ ডাঃ অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু এমপি।