রাজশাহীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে খেলার মাঠ নির্মাণের আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

রাজশাহীর ১৯নং ওয়ার্ডের ছোটবনগ্রামে খেলার মাঠ নির্মাণের আশ্বাস দিলেন রাসিক প্রশাসক

Aug 21, 2026

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোটবনগ্রাম (পূর্বপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট খেলার মাঠ না থাকায় ভোগান্তিতে রয়েছেন স্থানীয় তরুণ ও যুবকেরা। এলাকায় খেলাধুলার সুযোগ সৃষ্টি ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে আলোচনা করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। আলোচনাকালে তিনি ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার তরুণ ও যুবসমাজের দীর্ঘদিনের দাবির বিষয়টি প্রশাসকের নিকট তুলে ধরেন। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং উক্ত এলাকায় একটি উপযুক্ত খেলার মাঠ নির্মাণের ইতিবাচক আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ তপন জানান, এলাকায় খেলার মাঠ না থাকায় তরুণ সমাজ শারীরিক ও মানসিক বিকাশ থেকে বঞ্চিত হচ্ছে। রাসিক প্রশাসক মহোদয় একটি খেলার মাঠের আশ্বাস দিয়েছেন। খুব শিগগিরই এলাকার তরুণ ও যুবকদের নিয়ে প্রশাসকের সঙ্গে সরাসরি দেখা করে মাঠের স্থান ও অন্যান্য দাবি-প্রত্যাশার কথা তুলে ধরা হবে। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করছেন, দ্রুত এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যুবসমাজ মাদকমুক্ত ও সুস্থ জীবনের ধারায় উদ্বুদ্ধ হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *