গাজীপুর পুলিশ লাইন্সে নবনির্মিত টেনিস গ্রাউন্ডের উদ্বোধন
অফিস ডেস্কঃ
২৯ জুন, ২০২৬ইং গাজীপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার ও ফোর্সের ক্রীড়া বিনোদনের জন্য নবনির্মিত একটি টেনিস গ্রাউন্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ শরিফ উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই টেনিস গ্রাউন্ডের উদ্বোধন করেন।।উদ্বোধনকালে পুলিশ সুপার বলেন, পুলিশের দৈনন্দিন কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলা ও বিনোদনের বিকল্প নেই। এই টেনিস গ্রাউন্ড অফিসার ও ফোর্সের কার্যক্ষমতা ও মনোবল বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। টেনিস গ্রাউন্ডের জমকালো এই উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স এবং জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।