বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের অভিনন্দন

বাংলাদেশের ঐতিহাসিক কূটনৈতিক সাফল্যে দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের অভিনন্দন

Jun 16, 2026

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএন জেনারেল অ্যাসেম্বলি) সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়াকে দেশের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করে অভিনন্দন জানিয়েছে দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদ। এ উপলক্ষে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এএনএম ঈসা এবং সদস্য সচিব এমএ রউফ এক যৌথ বিবৃতি প্রদান করেন। খবর আইবিএননিউজ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচিত হওয়া জাতির জন্য দ্বিতীয়বারের মতো একটি বিরল সম্মান ও আন্তর্জাতিক স্বীকৃতি। এর আগে ১৯৮৭ সালে বাংলাদেশ এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের গৌরব অর্জন করেছিল।
তারা উল্লেখ করেন, এই সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান মর্যাদা, কূটনৈতিক দক্ষতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার উজ্জ্বল প্রতিফলন। এটি কোনো আকস্মিক অর্জন নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পিত উদ্যোগ, দক্ষ কূটনৈতিক তৎপরতা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার ফল।
অ্যাডভোকেট এএনএম ঈসা ও এমএ রউফ বাংলাদেশের এ ঐতিহাসিক সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল কূটনীতিক, নীতিনির্ধারক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, এই অর্জন ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *