প্রেস বিজ্ঞপ্তি-আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

প্রেস বিজ্ঞপ্তি-আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

Oct 30, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক সংকটের কারণ এবং এসব সমস্যা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উদ্যোগে একটি ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সভাপতি অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা (লন্ডন)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ)। উদ্বোধনী বক্তব্য রাখবেন আলহাজ্ব ড. শরিফ সাকি (বাংলাদেশ)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ফারুক আহমেদ চৌধুরী (যুক্তরাজ্য)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসিমুল গণি (বাংলাদেশ), মোহাম্মদ আঃ ওয়াহাব রিংকো (বাংলাদেশ) এবং রেয়াজ আবু সাঈদ (ইতালি)।

সভা পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ (দেশপ্রেমিক), কাতার। আলোচনা সভায় বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা, বিদ্যমান সংকট, কর্মসংস্থান, বিনিয়োগ, প্রবাসীদের অর্থনৈতিক অবদান এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাব তুলে ধরা হবে। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে সংগঠনের সকল সদস্য, দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সংশ্লিষ্ট সুধীজনকে যথাসময়ে ভার্চুয়াল সভায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি প্রকাশক
এম. এ. রউফ (দেশপ্রেমিক)
প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও সংগঠক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *