রেমিট্যান্স যোদ্ধাদের পেনশন নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা শুক্রবার

রেমিট্যান্স যোদ্ধাদের পেনশন নিয়ে ভার্চুয়াল মতবিনিময় সভা শুক্রবার

Sep 25, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

রেমিট্যান্স যোদ্ধাদের চলমান ও সাবেক পেনশন ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ‘রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি’। আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধা ভাই-বোনসহ সংশ্লিষ্ট সবাইকে সভায় সংযুক্ত থাকার জন্য আমন্ত্রণ ও বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সভায় ‘রেমিট্যান্স যোদ্ধা ভাই ও বোনদের সাবেক ও চলমান পেনশন বিষয়ক মতবিনিময়’ শীর্ষক বিষয়ে আলোচনা হবে। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. নাসিমুল গনি, পিএইচডি, এমডব্লিউএস, এমডিএস, এএফডব্লিউসি, পিএসসি। সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা, লন্ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মনিরুজ্জামান ভূঁইয়া, লন্ডন; মেজর ইমরান মিয়া, বাংলাদেশ; মুস্তাদিক মিয়া মানিক, লন্ডন; মির্জা সুমন, ফ্রান্স; আঃ নূর, বাংলাদেশ; হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা; হাজী আনোয়ার হোসেন, আমেরিকা; শাহিন তালুকদার, দুবাইসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন আলহাজ্ব ড. শরিফ সাকি, বাংলাদেশ। সভা পরিচালনা করবেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, সংগঠক ও সদস্য সচিব এম এ রউফ। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের বিভিন্ন অধিকার, সামাজিক নিরাপত্তা ও পেনশন-সংক্রান্ত বিষয় নিয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য করণীয় নিয়ে আলোচনা করা হবে। সভায় বাংলাদেশ, যুক্তরাজ্য, আমেরিকা, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ইতালি, সুইডেন, সিঙ্গাপুর, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।

সভায় আমন্ত্রিত ও সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন: মোহাম্মদ আব্দুল ওয়াহাব রিংকো, মোহাম্মদ ফজলুল হক, মোহাম্মদ ফজলুল করিম শেখ, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মীর সিরাজ, বিদ্যুৎ, শাহিদা পারভীন রত্না, নাসরিন আক্তার তরফদার, ইসমাইল খান, লায়ন আঃ কাদির জিলানী, হালিম রাজ, মোহাম্মদ হারুনুর রশিদ, লায়ন মোহাম্মদ আজম খান, আহমেদ শাকি, ড. মালেক ফরাজি, মোহাম্মদ আবুল খায়ের, হেলাল খান, কর্নেল ফেরদৌস আজিজ, এম এ মালেক খান, সোহান মিয়া, মোস্তাফিজুর রহমান রিপন, আক্তার মিয়া, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ড. মুস্তাফিজুর রহমান, মাহমুদুর রহমান মান্না, রিয়াজ আবু সাইদ, দিদার সরদার, মোহাম্মদ আবুল হোসেন সরদার, আব্দুল্লাহ ইউসুফ, আবু তাহের চৌধুরী, আবুল বাসার, নাজনীন রহমান রাজন, রেজা নবী, রেজা লতিফ, রিপন, আঃ হামিদ, হাফিজ মিয়া, কিলটন পাভেল, আমির হোসেন, ড. সোহেল, কর্নেল মোহাম্মদ আব্দুল হক, তুষার আহমেদ, হিরা মিয়া, মোহাম্মদ লোকন মিয়া, অ্যাডভোকেট হাসান মোহাম্মদ, আশরাফুল কবির আসিফ, জান্নাতুল নায়েম চৌধুরী রিকু, হাসিনা মমতাজ, মো. নাজমুল হক ভূঁইয়া, রিমন হোসেন, সৈয়দ খালেদ মিয়া অলিদ, এনাম মিয়া, মাহারাজ মিয়া, কাজী মোকলিস, শাহাজান মিয়া, শাহাজান খান, কামাল মিয়া, লুৎফুর রহমান, ইকবাল তালুকদার, শুভ মীর, মো. সজীব, মো. সাব্বির হোসেন, মো. রবিউস সানী, মো. মামুন মোল্লা, মীর আশরাফ, জামাল মোস্তফা, রহিম মিয়া, রিপন মিয়া, অ্যাডভোকেট আবেদ রাজা, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজ খান, শাহাদাৎ হোসেন, মোহাম্মদ আজাদ রহমান, কাওসার আহমেদ, ব্যারিস্টার জাহাঙ্গীর, অ্যাডভোকেট এনাম মিয়া, শেখ ফরিদ, নুরুল হুদা, মনিরুজ্জামান, এনামুল কবির লিটু, মো. এনাম চৌধুরী খোকন, হোসেন আহমেদ ইনসাফ, হাবিবুর রহমান রানা, আলী নবাব খান খোকন, জগলু আহমেদ চৌধুরী, মুজিবর রহমান মধু, আব্দুস সালাম রাজা, রফিক উদ্দিন চৌধুরী, আরমান, আকাশ দেওয়ান, হামিদুল ইসলাম, নাজাকির হোসেন, ইউসুফ আলী, কাপ্তান মিয়া, সাইদুল করিম শেখ, মেজর আখতারুজ্জামান, বিনা ঈসা, নারগিস আক্তার, ইয়ামিন রহমান বকুল, ইয়ামিন আক্তার রুমন, লাবনী আনোয়ার, শাহেনা হক, কোহিনূর হ্যাপি, আবেদা সুলতানা, আলহাজ্ব রোমেনা আক্তার, আলেয়া বেগম, সবুজা খাতুন, লিলুপা জাহান লিলু, হাসিনা বেগম সাথী, নোভা, ইসরাত জাহান রিপা, রিপা আক্তার, সৈয়দ তানজিনা নাহার কাজল, রানিছা রউফ, মহিশা রউফ, নুরনাহার ও মোহন তরফদারসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *