বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আজ আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের জরুরি ভার্চুয়াল সভা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের প্রতিবেশীসুলভ সম্পর্ক, পারস্পরিক সম্মান, ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ (মঙ্গলবার) একটি জরুরি ভার্চুয়াল সভার আয়োজন করেছে International Deshbandhu Remittance Warriors Shonshod।
সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও গঠনমূলক, পারস্পরিক সম্মাননির্ভর ও সৌহার্দ্যপূর্ণ পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় ভিন্নতা থাকা সত্ত্বেও দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্ককে আরও শক্তিশালী করতে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা হবে।
সভায় সভাপতিত্ব করবেন আলহাজ ফারুক আহমেদ চৌধুরী। উদ্বোধনী বক্তব্য দেবেন মোসাদ্দেক মিয়া মানিক এবং বিশেষ বক্তব্য রাখবেন আলহাজ শরিফ সাকি। সভা পরিচালনা করবেন সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ।
ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মেজর ইমরান মিয়া, রেজা নবী (যুক্তরাষ্ট্র), হাকিকূল ইসলাম খোকন (যুক্তরাষ্ট্র), রেয়াজ আবু সাইদ (ইতালি), রিমন হোসেন (সৌদি আরব), শাহিন তালুকদার (দুবাই), হেলাল উদ্দিন (কাতার), এস. এম. আব্দুস সাত্তার, কর্নেল ফেরদৌস আজিজ, কবির আহমেদ মাসূম, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আব্দুল ওয়াহাব, হেলাল খান, রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা এবং নাসরিন আক্তার তরফদার রউফসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টা এবং বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য এ সভায় বিশ্বের ১৯৫টি দেশের রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এ ভার্চুয়াল সভায় বাংলাদেশ-ভারত সম্পর্ক, আঞ্চলিক শান্তি, সহযোগিতা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে, যা পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।