ড. রেজা কিবরিয়ার সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত: অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা

ড. রেজা কিবরিয়ার সতর্কবার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত: অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা

Jun 27, 2026

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেছেন, সংসদ অধিবেশনে ড. রেজা কিবরিয়া বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের মুখে রয়েছে বলে যে সতর্কবার্তা দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় স্বার্থে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। এক বিবৃতিতে তিনি বলেন, একটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো তার ব্যাংকিং ব্যবস্থা। জনগণের আমানত, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বৈদেশিক বাণিজ্য—সবকিছুই একটি শক্তিশালী, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরশীল। ব্যাংকিং খাত দুর্বল হয়ে পড়লে শুধু আর্থিক প্রতিষ্ঠান নয়, সামগ্রিক অর্থনীতিও ঝুঁকির মুখে পড়ে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে ব্যাংকিং খাতকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। ঋণখেলাপি, অর্থপাচার, অনিয়ম, দুর্নীতি এবং দুর্বল তদারকি রোধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা বলেন, দেশের কোটি কোটি আমানতকারী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ বিশ্বাস করে, সময়োপযোগী সংস্কার, কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বাংলাদেশের ব্যাংকিং খাত পুনরায় শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রকাশক:
অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক
আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
যোগাযোগ:
এম এ রউফ (কাতার প্রবাসী)
ই-মেইল: roufnasrin@gmail.com
মোবাইল: +৯৭৪ ৬৬৯৫৮০৩৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *