সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি

রিমন হোসেন, সৌদি আরব
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধে সাদা কাগজে স্বাক্ষর, টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্বাক্ষর, টিপসই না দেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বুধবার (২৪ জুন) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সৌদি প্রবাসীদের সতর্ক করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ধরনের অসতর্কতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসাধু ব্যক্তি/চক্র কর্তৃক বিভিন্ন আর্থিক প্রতারণা, জাল দলিল-পত্র প্রস্তুত, অবৈধ লেনদেন বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা, আর্থিক ক্ষতি, জেল-জরিমানা কিংবা অন্যান্য আইনগত শাস্তির সম্মুখীন হতে পারেন। কোন লিখিত কাগজপত্রে/ডকুমেন্টে স্বাক্ষর বা টিপসই দেওয়ার আগে তার বিষয়বস্তু সম্পূর্ণরূপে বুঝে ও যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য সব প্রবাসী বাংলাদেশির অনুরোধ করা যাচ্ছে।