ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার

Jun 7, 2026

 

মস্তু মিয়া
জেলা প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ জুন) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন পৌর এলাকার মধ্যপাড়া শান্তিবাগ ও জুবলী রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামির নাম শিপা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার মধ্যপাড়া শান্তিবাগ (জুবলী রোড) এলাকার শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি চৌকস দল পৌর এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানকালে শান্তিবাগ ও জুবলী রোড এলাকা থেকে আসামি শিপা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১ হাজার ৫২০ টাকা, ২টি মোবাইল ফোন এবং ১টি সিসি ক্যামেরার ভিডিও রেকর্ডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জেলার মাদকের বিস্তার রোধে পুলিশ প্রশাসনের এই ধরনের মাদকবিরোধী চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *