গাজীপুর জেলা সদর থানা পুলিশের রহস্যজনক নীরবতা?

গাজীপুর জেলা সদর থানা পুলিশের রহস্যজনক নীরবতা?

Jun 2, 2026

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর সদর থানার (জয়দেবপুর) অন্তর্ভুক্ত বিকে বাড়ী এলাকার সিনিয়র সাংবাদিক ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুকে নৃশংসভাবে পিটিয়ে হত্যাচেষ্টার আসামিদেরকে এখনও ধরতে সক্ষম হয়নি গাজীপুর জেলা সদর থানার পুলিশ। এ বিষয়ে উক্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদেরকে এখনও সনাক্ত করতে তাদের পক্ষে সম্ভব হয়নি, আসামীরা নাকি ধরাছোঁয়ার বাহিরে। যদিও বিষয়টি জনগণের নিকট হাস্যকর! সাংবাদিক হত্যাচেষ্টার আসামীরা দীর্ঘ ৪৫ দিন পার হলেও পুলিশের নিরব ভূমিকা।

সন্ত্রাসীরা পুলিশের নাকের ডগায় এলাকায় বুক ফুলিয়ে চলাফেরা করলেও পুলিশের কোন গ্রেফতারের তৎপরতা নেই। সাংবাদিকের উপর কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার তীর জেলা সদর থানার দিকে। অবিলম্বে আসামিদের গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করবে সাংবাদিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *