এক মাসেও গ্রেপ্তার গ্রেফতার হয়নি সাংবাদিকের ওপর হামলার আসামীরা-সাংবাদিক মহলে আতঙ্ক।

May 21, 2026

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসীর নেক্ক্যারজনক হামলার ঘটনা এক মাস পার হলেও এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি কোন আসামীকে। এতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, ঘটনার পর জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত দৃশ্যমান কোন অগ্রগতি দেখাতে পারেনি ভীকটিমকে। আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং বিভিন্ন সময় নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আরও বলেন, “আমার ওপর পরিকল্পিত হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এরপরও দীর্ঘ সময় পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকাবাসী জানায়, একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যদি বিচার না হয়, তাহলে সাধারণ জনগণের বিচার কিভাবে করবে পুলিশ। সাংবাদিক মহল ছাড়াও সাধারণ জনগণ অনেক আতঙ্কে দিনাতিপাত করছে। দ্রুত আসামীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা হউক, তা না হলে সাংবাদিক মহল আরও ঝুঁকির মধ্যে পরবে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন করকে ফোন দিয়ে পাওয়া যায়নি। তবে আসামী গাজীপুরের পুলিশ সুপার জানান, আসামীরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে মব সৃষ্টি করার পরিকল্পনার কারণে গাজীপুর জেলা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করার জন্য বলেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় সাংবাদিক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *