ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ ০২ জন চোরাকারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ৭৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার, ট্রাকসহ ০২ জন চোরাকারবারী গ্রেফতার

Nov 15, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জিরা বহনকারী ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের একটি দল গজারিয়া এলাকায় একটি ট্রাক আটক করে তল্লাশি চালায়। এ সময় ট্রাকে থাকা ২৬০ বস্তায় মোট ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। পরে জিরাগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু হাউদপাড়া গ্রামের মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. সুরুজ মিয়া। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *