আখাউড়া থানা পুলিশের অভিযানে ২০০০ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী প্রঃ ভাষানী ০১ গ্রেফতার

আখাউড়া থানা পুলিশের অভিযানে ২০০০ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী প্রঃ ভাষানী ০১ গ্রেফতার

Sep 18, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০১ (এক) জন আসামী গ্রেফতার প্রসঙ্গে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসরাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) পুষন সাহা সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করা কালীন সময় আজ শুক্রবার শুক্রবার ১৮ সেপ্টেম্বর ০৯/২০২৬ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ খড়মপুর সাকিনে কোড্ডা রেল ক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারীজ পুকুরের সামনে আখাউড়া টু ব্রাহ্মনবাড়িয়া গামী পাকা রাস্তার উপর থেকে গ্রেফতারকৃত মোঃ সফিকুল আলম প্রঃ ভাসানী (৫৭), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা-মৃত জয়নব বানু, সাং-কাশিনগর, মধ্যপাড়া কুশার বাড়ী, ইউপি-সিঙ্গারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া এর হেফাজত থেকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *