শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া

শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া

Sep 3, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

আগামী ০৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. পুলিশ সুপারের কার্যালয়ে শুভ জন্মাষ্টমীর শোভাযাত্রা আয়োজক কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত সমন্বয় সভায় আসন্ন শুভ জন্মাষ্টমী উদযাপন নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সনাতন সম্প্রদায়ের নেতৃবৃ্ন্দ জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন। পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দকে শুভ জন্মাষ্টমী উদযাপনে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *