কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত 

কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//

কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদল নেতা মেরাজ ও সিয়াম গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৭ মে) রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন কালীগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজ হাসান রানা (২৬) এবং ছাত্রদলকর্মী সিয়াম (২৫)।

 

দুজনের পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তুহিন গ্রুপের দিক থেকেই গুলি ছোড়া হয়েছে। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে চিহ্নিত করেনি।মঙ্গলবার পর্তুগাল থেকে দেশে ফেরার পরদিনই তুহিন এই ঘটনার সূত্রপাত ঘটান বলে অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান বলেন, পায়ে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

মঙ্গলবার পর্তুগাল থেকে দেশে ফেরার পরদিনই শরিফুল ইসলাম তুহিন তার ভাতিজা সিফাত, আবুল হোসেন প্রিন্স,হাছিব,জুবায়ের হাসান,মাহাবুব,ইমন এই ঘটনার সূত্রপাত ঘটান বলে অভিযোগ উঠেছে।শরিফুল তুহিন তার বিরুদ্ধে শ্রিষ মাদক এর ডিলার সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *