বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামিসহ আদালতে প্রেরণ

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামিসহ আদালতে প্রেরণ

অফিস ডেস্ক :

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে জিআর ওয়ারেন্টভুক্ত আরও এক আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার (২৬ মে ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার, বীরগঞ্জ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত আসামিরা হলেন— পূর্ব জগদল গ্রামের আব্দুস সামাদের ছেলে আইয়ুব ইসলাম, দৌলতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম এবং পূর্ব জগদল গ্রামের আতাউর রহমানের ছেলে মনোয়ার ইসলাম। তাদের প্রত্যেককে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও শিতলাই গ্রামের আতাউর রহমানের ছেলে শরিফুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে হাজতী ওয়ারেন্টসহ দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে বীরগঞ্জ থানা পুলিশ।

 

অপরদিকে, জিআর ওয়ারেন্টভুক্ত আসামি ঝলঝলি গ্রামের সোহরাব হোসেনের ছেলে হাসিবুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *