ধুনটে ১০ গ্রাম গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় ১০ গ্রাম গাঁজাসহ নাহিদুল ফকির (৩০) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত নাহিদুল ফকির উপজেলার নান্দিয়ারপাড়া গ্রামের বাবু ফকিরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার নান্দিয়ারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাহিদুল ফকিরের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া