বিজয়নগরে ব্যাটারি চালিত অটোরিক্সা হতে গাঁজা উদ্ধারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

বিজয়নগরে ব্যাটারি চালিত অটোরিক্সা হতে গাঁজা উদ্ধারসহ ০১ মাদক কারবারী গ্রেফতার

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

 

এপ্রিল ২৫/০৪/২০২৬ দুপুর ২.৩০ ঘটিকায় বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন ০৮নং বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর এলাকা হতে ০১টি ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করে। অটোরিক্সাটি তল্লাশী করে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:

১। মোঃ মুছা মিয়া (৩০)

পিতা- মৃত বিল্লাত আলী

মাতা- আওলাদী বেগম

সাং- ছতুরপুর

থানা- বিজয়নগর

জেলা- ব্রাহ্মণবাড়িয়া

 

এ-সংক্রান্ত বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *