আশুগঞ্জে বিপুল পরিমান বিদেশী সিগারেট ও গাঁজা উদ্ধারসহ ০৪ জন গ্রেফতার
মস্তু মিয়া
জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া
এপ্রিল ১৮/০৪/২০২৬ রাত ০৩.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এসময় প্রাইভেটকারটি তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা বিদেশী DUNHILL ৫০,০০০ (পঞ্চাশ হাজার) সিগারেট শলাকা উদ্ধারসহ ০২ জনকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে পুলিশ সকাল ০৭.১৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মাইক্রোবাস আটক করে। এসময় মাইক্রোবাসটি তল্লাশী করে ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত তরিকুলের বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিগনের নাম ও ঠিকানা:
১। মোঃ তরিকুল ইসলাম (৩৬)
পিতা- মোঃ নুরুল আমিন হাওলাদার
সাং- আঙ্গুলকাটা
থানা- মঠবাড়িয়া
জেলা- পিরোজপুর
বর্তমান ঠিকানা- কুড়িল বিশ্বরোড, কেন্দ্রীয় মসজিদ এর পাশে
থানা- ভাটারা
জেলা- ঢাকা
২। মোঃ জুলহাস (৩১)
পিতা- মৃত খবির সরদার
সাং- জুইগ্যা
থানা- বরগুনা সদর
জেলা- বরগুনা
বর্তমান ঠিকানা- দক্ষিণখান সরদার বাড়ী, বিমানবন্দর এর বিপরীত পাশে
থানা- দক্ষিণখান
জেলা- ঢাকা
৩। মোঃ মোশাররফ মিয়া (২৫)
পিতা- মোঃ সানু মিয়া
সাং- আহরন্দ
৪। রিয়াজ খান (২২)
পিতা- মোঃ আনোয়ার খান
সাং- সুলতানপুর বাস স্ট্যান্ডের পাশে
উভয় থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে।